আপনার ঘর, অফিস কিংবা মসজিদে প্রতিদিনের আমলকে আরও সহজ ও সুন্নাহসম্মত করতে আমরা নিয়ে এসেছি এই স্পেশাল কম্বো প্যাকেজ।
এই প্যাকেজে যা যা থাকছে:
৪টি – ফরজ সালাতের পর দু'আ-যিকির
৩টি – সালাতরত অবস্থার দু'আসমূহ
২টি – সকাল-সন্ধ্যার যিকিরসমূহ
১টি – দৈনন্দিন দু'আ-যিকির
এই প্যাকেজে আপনি পাবেন মোট ৪টি আলাদা ক্যালেন্ডার। প্রতিটি ক্যালেন্ডার ১ পৃষ্ঠার এবং মজবুত কাগজে তৈরি, যা সহজেই দেওয়ালে ঝুলিয়ে রাখা যায়।
১. সালাতরত অবস্থায় দু'আসমূহ
নামাজের শুরু (ছানা) থেকে শুরু করে রুকু, সিজদাহ, তাশাহহুদ, দরুদ, দু'আয়ে মাসুরা সহ সালাম ফিরানোর আগ পর্যন্ত পঠিত সকল গুরুত্বপূর্ণ দু'আ।
🖼️ ক্যালেন্ডারের ছবি: Salatroto_সালাতরত.jpg
২. ফরজ সালাতের পর দু'আ-যিকির
সালাম ফিরানোর পর রাসুল (সাঃ) যে যিকিরগুলো করতেন, তার নির্ভরযোগ্য সংকলন। এতে আয়াতুল কুরসী সহ অন্যান্য ফজিলতপূর্ণ আমলগুলো রেফারেন্সসহ দেওয়া আছে।
🖼️ ক্যালেন্ডারের ছবি: Foroj Salater Por_ফরজ সালাতের পর.jpg
৩. সকাল-সন্ধ্যার যিকিরসমূহ
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পাঠ করার জন্য প্রিয়নবী (সাঃ) নির্দেশিত ফজিলতপূর্ণ দু'আ ও আমল। সারাদিন নিজেকে শয়তানের ধোঁকা ও বিপদ-আপদ থেকে রক্ষা করার রক্ষাকবচ।
🖼️ ক্যালেন্ডারের ছবি: Sokal Sondha_সকাল সন্ধ্যা.jpg
৪. দৈনন্দিন দু'আ-যিকির
ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, খানা-পিনা, পোশাক পরিধান, বাথরুমে প্রবেশ ও বের হওয়া, বাড়ি থেকে বের হওয়া এবং যানবাহনে ওঠার দু'আ সহ প্রাত্যহিক জীবনের সুন্নাতী আমলসমূহ।
🖼️ ক্যালেন্ডারের ছবি: Daily_দৈনন্দিন.jpg
✅ নির্ভরযোগ্য সূত্র: প্রতিটি দু'আ কুরআন ও সহীহ হাদীস (বুখারী, মুসলিম, তিরমিযী ইত্যাদি) থেকে সংগৃহীত এবং রেফারেন্স যুক্ত।
✅ স্পষ্ট ও সহজ পাঠ্য: আরবি হরফের পাশাপাশি স্পষ্ট বাংলা উচ্চারণ ও সাবলীল অর্থ দেওয়া আছে।
✅ মুখস্থ করার সুবিধা: দেওয়ালে ঝুলানো থাকলে বারবার চোখে পড়বে, ফলে পরিবারের ছোট-বড় সবার খুব সহজেই দু'আগুলো মুখস্থ হয়ে যাবে।
✅ সুন্দর ডিজাইন: প্রতিটি ক্যালেন্ডার আকর্ষণীয় ও ভিন্ন ভিন্ন রঙের ডিজাইনে করা, যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।
Select a category to view subcategories