Hotline +8801351944340 (Open 10:00 AM to 8:00 PM)
জনপ্রিয় লেখক জনপ্রিয় প্রকাশনী বিশেষ অফার বই প্যাকেজ হোম জনপ্রিয় বই বিষয়
20%
ছাড়
অনুরোধটুকু রেখো

অনুরোধটুকু রেখো

Category : বিয়ে ও পারিবারিক জীবন
লেখক : মুসাফির আব্দুল্লাহ
প্রকাশক : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
পৃষ্ঠা : 256
কভার : Paperback
ভাষা : Bangla
দেশ : Bangladesh

250.00৳ 200.00৳ 20% OFF

Availability : In Stock (1000 items)

প্রশংসা কেবল আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলার। অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ ✁ এর উপর।

ছেলেবেলা থেকেই বইপাঠের বেশ আগ্রহ ছিল। সে আগ্রহ থেকেই বই কেনার প্রতি উদগ্রীব ছিলাম আমি। ২০১৪ সালের শেষের দিকে ‘অনুরোধটুকু রেখো’ বইটি হাতে পেয়ে পড়তে শুরু করি, যতো পড়ি ত‌তোই আনন্দ অনুভব করি এবং মুগ্ধ হ‌ই। সূর্যের আলোর ন্যায় পরিষ্কার হয়ে যায়, শুধু স্বামী-স্ত্রী ভালো হলেই শতভাগ আদর্শ পরিবার গঠন করা সম্ভব, বিষয়টি আসলে এমন নয়।

বইটিতে আদর্শ পরিবার গঠনে পারিবারিক ও সামাজিক জীবনের বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে, স্বামী-স্ত্রী ভালো কিন্তু শ্বশুর বা শাশুড়ি ইসলাম পালনে সহায়তাকারী না হলে যেমন আদর্শ পরিবার গঠন করা কষ্টকর, অনুরূপ পরিবারের অন্যান্য সদস্যদেরও ইসলাম পালনে পূর্ণ সহযোগিতা পেলেই কেবল শতভাগ আদর্শ পরিবার গঠন করা সম্ভব হয়।

তাইতো সম্মাননীয় লেখক আদর্শ পরিবার গঠনে সচেষ্ট হওয়ার জন্য পরিবারের সকল সদস্যের প্রতি অনুরোধ করে প্রায় শতাধিক সদুপদেশ দিয়েছেন। পাশাপাশি ইসলামী কতক নিয়ম ও একান্ত প্রয়োজনীয় কিছু দুআ-যিক্‌রও উল্লেখ করেছেন।

বইটির প্রয়োজনীয়তা অনুভব করে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বহু খোঁজাখুঁজি করেও বাজারে না পেয়ে পরিশেষে লেখকের সাথে যোগাযোগ করি। তিনি বইটি ২০১৫ সালে প্রথম সংস্করণ করে আমাদেরকেই কেবল প্রকাশের অনুমতি প্রদান করেন।

পরবর্তীতে পাঠকদের আরও আগ্রহের কারণে সম্মানীয় লেখককে বইটি আবারো নতুন সংস্করণের পরামর্শ দিই। তিনি ব্যাপক ব্যস্ততার মধ্যেও দ্বিতীয় পরিবর্ধন ও পরিশীলন করে দেন । ফালিল্লাহিল হামদ্‌। কিন্তু বাজারে বইটির ব্যাপক চাহিদা থাকায় কতিপয় অসৎ ব্যবসায়ী লেখকের অনুমতি ব্যতিরেকেই বইয়ের যথার্থ মান রক্ষা না করে বাজারজাত করে, যা অত্যন্ত ঘৃণিত ও পরিত্যাজ্য কর্ম।

পরিশেষে দু‘আ করি, আল্লাহ তা'আলা এ বইটির সাথে সম্পৃক্ত সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমীন!

বিস্তারিত
Ordered Order Ready Delivered

আরো দেখুন

0
কার্ট
লোড হচ্ছে...

Categories

Loading categories...

Select a category to view subcategories