Hotline +8801351944340 (Open 10:00 AM to 8:00 PM)
জনপ্রিয় লেখক জনপ্রিয় প্রকাশনী বিশেষ অফার বই প্যাকেজ হোম জনপ্রিয় বই বিষয়
20%
ছাড়
অযাহাকাল বাতিল

অযাহাকাল বাতিল

Category : ইসলাম প্রসঙ্গ
লেখক : শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
প্রকাশক : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
পৃষ্ঠা : 144
কভার : Paperback
ভাষা : Bangla
দেশ : Bangladesh

130.00৳ 104.00৳ 20% OFF

Availability : In Stock (997 items)
  • بسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

সকল প্রশংসা মহান আল্লাহ্ তা'আলার। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদ এর প্রতি, যাঁর প্রতিটি আদেশ-নিষেধ ও বিচার-ফায়সালা যে কোন মতবিরোধের ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।

রাসূল (স) বলেন

لا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِي أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ

আমার উম্মাতের ছোট একটি দল সত্যের উপর সদা বিরাজমান থাকবে, বিরোধীরা তাদের ক্ষতিসাধন করতে সক্ষম হবে না, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার নির্দেশ (কিয়ামত) আসা অবধি তারা এভাবেই থাকবে। "১

অধুনা পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার জনৈক মুফতী আব্দুল্লাহ ক্বাসেমী সাহেব, )جاءَ الحَيُّ( “জা'আল হক্ব” নামক একটি 'জাল' বই দ্বারা কুরআন ও সুন্নাহর অনুসারী দল আহলে হাদীসের নিন্দা-মন্দ বলেছেন। প্রচেষ্টা চালিয়েছেন হক্বের মুখোশ পরে বাতিলকে প্রতিষ্ঠাদানের।

পান্ডুয়া, হুগলী 'আত-তাওহীদ অ্যাকাডেমী'র প্রাণ-পুরুষ ভাই গুলাম মালিক মুফতী সাহেব বইটির জবাব লেখার জন্য শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী (হাফিযাহুল্লাহ) এর নিকট প্রেরণ করেন। লেখনী-জগতে তিনি ক্ষণজন্মা লেখক ও গবেষক। ইতিমধ্যে তিনি শতাধিক ছোট-বড় বই

১. মুসলিম, হা/৫০৫৯

ও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। মিল্লাত তাঁর লেখনী দ্বারা বহুলভাবে উপকৃত হচ্ছে।

তিনি মুফতী ক্বাসেমী সাহেবের উদ্দেশ্য-প্রণোদিত রচনার যথাযোগ্য ও সফল অপারেশন চালিয়েছেন। আশা করি জবাবী বই পাঠে নিরপেক্ষ পাঠকমণ্ডলী সঠিক জ্ঞান লাভে উপকৃত হবেন। মুফতী সাহেব যদি হক-গ্রহণে উর্বর- দোআঁশ মাটির মত হন, তাহলে তিনিও সত্য পথের সন্ধান পাবেন, ইনশা-আল্লাহ।

পরিশেষে, আল্লাহ'র নিকট দু'আ করি, মহান আল্লাহ যেন সম্মানিত লেখক "শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী" এর দীর্ঘায়ু দান করেন এবং আল্লাহ তাঁকে উত্তম পারিতোষিক দানে ধন্য করেন। আর তিনি যেন আরও বেশী বেশী করে কলম চালাতে পারেন। (আমীন)

উল্লেখ্য, সতর্কতা সত্ত্বেও মুদ্রণ প্রমাদ ঘটা অস্বাভাবিক কিছু নয়। ভুল ত্রুটি উল্লেখ পূর্বক যে কোন পরামর্শ দিলে তা সাদরে গৃহীত হবে।

গ্রন্থখানা প্রকাশ করার ব্যাপারে যারা আমাকে বিভিন্নভাবে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন আমি তাদের সকলকে আন্তরিক মোবারক ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিস্তারিত
Ordered Order Ready Delivered
0
কার্ট
লোড হচ্ছে...

Categories

Loading categories...

Select a category to view subcategories